
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন এবং উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিন গার্ডেন হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী ৫৫জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার বনের সাপ...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার...