
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা সহ ১০ ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা-অর্চনা করেন।
উপজেলার বিলমাড়ীয়া, লালপুর, ঈশ্বরদী, চংধুপইল, আড়বাব, ওয়ালিয়া, কদমচিলান, দুয়ারিয়া, অর্জুনপুর-বরমহাটি ও দুড়দুড়ীয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ সাজানো হয় এবং ভক্তরা পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ী ও কারিগর শ্রেণির মানুষের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। নিজেদের ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় তারা দেবশিল্পী বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন।
লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার কর্মকার বলেন, “প্রতিবছরের মতো এবারও উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকলের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি কারিগর ও ব্যবসায়ীদের কর্মজীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত একটি উৎসব।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার বনের সাপ...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার...
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
আমার মতো আর কাউকে সন্তান হারাতে না হয়:...
আমার মতো আর কাউকে সন্তান হারাতে...