
নাটোরের লালপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোঃ আব্দুল আজিজ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
লালপুর মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত সভায় ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সমন্বিত ফিজিওথেরাপি সেবার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. ইসমত হোসেন, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের সম্পাদক ইমাম হাসান মুক্তি, লালপুর প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম , সাবেক মেম্বার ইসমাইল হোসেন ভান্ডারি , সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের আঘাত ও অসুস্থতার পর পুনর্বাসনে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানুষের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে ফিজিওথেরাপি সেবার পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
আয়োজকরা জানান, ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...