
শুরুতে বেকায়দায় থাকলেও আপাতত স্বস্তিতে টলিউডের আলোচিত অভিনেত্রী ও নির্মাতা শ্রীলেখা মিত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিসহ একটি পোস্টার নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে।
তবে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত অভিনেত্রীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই নির্দেশের ফলে আপাতত বড় ধরনের আইনি জটিলতা থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সম্প্রতি একটি পোস্টার ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহারের অভিযোগ ওঠে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর বা মামলা দায়ের করা হয়। একের পর এক আইনি পদক্ষেপের কারণে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। এরপরই আইনি সহায়তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শ্রীলেখা।
আদালত মামলার শুনানি শেষে নির্দেশ দিয়েছে যে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পুলিশ বা সংশ্লিষ্ট পক্ষ কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আদালতের এই রায়ের ফলে অভিনেত্রী সাময়িক স্বস্তি পেলেও মামলার পরবর্তী শুনানি এবং আইনি লড়ায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার আইনজীবীরা। ভারতীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আইনি প্রতিনিধিরা। মূলত এই মামলার পরবর্তী কার্যক্রম কী হবে, সে বিষয়ে ২৪ ডিসেম্বরের শুনানির পরই স্পষ্ট চিত্র পাওয়া যাবে। ততদিন পর্যন্ত অভিনেত্রী আইনি সুরক্ষার আওতাতেই থাকছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের শিক্ষার্থীদের পাঠদান
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...