
চুরি, ডাকাতিপ্রস্তুতি ও মাদকসহ আট মামলার আসামি মো: ফয়সাল আহমদ ও মরম আলী নামে ২ জনকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাঞ্ছারামপুর পৌরসভার ০৬নং ওয়ার্ড বটতলী এলাকাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।
এসময় তাদের গাঁজা ব্যবহৃত একটি প্রাইভেটকার (যার রেজিঃ নং- ঢাকা মেট্টো-গ-১৯-৭৩০২) তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ফয়সাল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে এবং মরম আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ভেরিফাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মিডিয়া উইংস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের মিডিয়া উইং ও আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফয়ছলের বিরুদ্ধে ইতিপূর্বে ০৬ টি চুরি মামলা, ০১টি মাদক, ০১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮টি মামলা, মরম আলীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...