
২০০৯ সালে দেশে দৈনিক গ্যাস উৎপাদন ছিল ১৭৪ কোটি ৪০ লাখ ঘনফুট। উৎপাদন বাড়তে বাড়তে ২০১৮ সালে দেশীয় উৎস থেকে দৈনিক প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যায়।
ওই বছর ঘাটতি মেটাতে প্রথমবারের মতো দৈনিক ৩০ থেকে ৫০ কোটি ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করা শুরু হয়।
তবে দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং পুরোনো কূপগুলোর উৎপাদনক্ষমতা কমে যাওয়ায় বর্তমানে দেশীয় গ্যাস উৎপাদন কমে দাঁড়িয়েছে ১৬০ থেকে ১৭০ কোটি ঘনফুটে।
ফলে এলএনজির ওপর দেশের নির্ভরতা বেড়েছে। বর্তমানে পেট্রোবাংলা গড়ে প্রায় ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করে মোট গ্যাস সরবরাহ প্রায় ২৭০ কোটি ঘনফুটে রাখার চেষ্টা করছে।
তবে সমুদ্রের বৈরী আবহাওয়া, এলএনজি কার্গো খালাসে জটিলতা এবং টার্মিনালের কারিগরি সমস্যার কারণে সরবরাহ বারবার ব্যাহত হচ্ছে। এতে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন থেকে শুরু করে পরিবহন ও দৈনন্দিন জীবনেও প্রভাব পড়ছে।
এসব বিষয়ে জানতে পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল মান্নান এবং পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) ও (অপারেশন অ্যান্ড মাইনস) দায়িত্বে থাকা প্রকৌশলী মো. শোয়েবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গ্যাস সংকটের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি বলেন, প্রকৌশলীরা এফএসআরইউতে কাজ করছেন। এর পাশাপাশি লোডশেডিং কমানোর জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে, যাতে শিল্প খাতে যতটা সম্ভব গ্যাস সরবরাহ করা যায়। এ মুহূর্তে এর বাইরে সরকারের হাতে কার্যকর আর কোনো বিকল্প নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...