
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের পর প্রকাশিত ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় কর্তৃক জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ ফলাফল স্থগিত করার কথা জানানো হয়।
রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে নাটোর জেলার আওতাধীন বাগাতিাপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত পরীক্ষার ফলাফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এর আলোকে উক্ত ফলাফল স্থগিতকরণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট (বুধবার) নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ তুলে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভের একপর্যায়ে বাগাতিপাড়া ও লালপুরে ইউএনও কার্যালয়ের গেট, ফুলের টব ও দরজায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয় উপজেলার ইউএনও তাদের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনাটির সংবাদ ও ভিডিও ধারণ করতে গেলে বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হন এবং তাঁদের পেশাগত কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলন ও উত্তপ্ত পরিস্থিতির পরদিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভাগীয় প্রশাসন নাটোরের চারটি উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...