
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসন ও সরাইল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের
সাথে এমপির মতবিনিময় সভা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ-সদস্য নাদিয়া পাঠান পাপন এর সাথে উপজেলার সব দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ আগষ্ট) তিনটার দিকে সরাইল উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্ব করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সংরক্ষিত আসনের সংসদ-সদস্য নাদিয়া পাঠান পাপন।
সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া।
সরাইল উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকতা মো.পারভেজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান,উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মামুন।
উপজেলা মাধ্যমিক অফিসের ইতি বেগম। এ সময় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের সমস্যা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলাগুলোর মধ্যে সমতা বজায় রেখে উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চান।পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে এমপি নাদিয়া পাঠান পাপন এর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উক্ত সভার প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ-সদস্য নাদিয়া পাঠান পাপন, সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর।
এসময় উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...