
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে পুলিশ আটক করেছে । মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি ও কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির বেশ কিছু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ ও গোপন সুড়ঙ্গপথের পুলিশ সন্ধান পেয়েছে।
পুলিশ সূএে জানা যায় , মাজার বস্তিতে মাদকবিরোধী ‘ম্যারাথন’ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে তল্লাশি শুরু হয়। এ সময় বস্তির ভেতরে মাদক কেনাবেচা ও সেবনের জন্য তৈরি করা বেশ কিছু বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পাওয়া যায়।
এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুড়ঙ্গপথও ছিল। বাইরে থেকে তালাবদ্ধ এসব কক্ষের তালা ভেঙে ভেতরে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সমাজের নামী-দামি ব্যক্তিরা এসব কক্ষে মাদক সেবন করতে আসেন।
অভিযানে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে জানান, তার থানা এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রির স্পটগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...