কার্যকর গণমাধ্যমের জন্য দরকার অযাচিত প্রভাব থেকে মুক্তি : এমএফসি

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ৩ মে ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এ অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

বিবৃতিতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানায় এবং ডিজিটাল যুগে ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

কার্যকর গণমাধ্যম কার্যক্রম একটি সহায়ক পরিবেশের উপর নির্ভরশীল, যার মধ্যে রয়েছে একটি সহায়ক আইনি কাঠামো, আর্থিক স্থিতিশীলতা এবং অযাচিত প্রভাব থেকে মুক্তি।

বাংলাদেশে এমএফসি নেটওয়ার্ক দেশজুড়ে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতাকে এগিয়ে নিতে সরকার ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার ওপর মনোনিবেশ করে চলেছে।