
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ৯ টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার আয়োজনে শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালী নিয়ে সদর উপজেলা পরিষদের হল রুমে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এম এ ওহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল করিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, ওভার টাইম, শ্রমিক নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবি জানান শ্রমিক নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...