
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভারী বর্ষণ পাহাড়ী ঢল ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।
এতে উপজেলার পতনঊষার, মুন্সিবাজর,শমশেরনগর সদর ইউনিয়নের প্রায় ৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৭ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
জানা যায়,গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে ও উজানের পাহাড়ি ঢলের কারনে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেলে ও বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে বৃষ্টি ও ঢলের পানিতে লাঘাটা,লঙ্গুরছড়া ও ক্ষিনী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কমলগঞ্জ সদর ইউনিয়ন ,মুন্সিবাজার ও পতনঊষারের কয়েকশ একর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে এবং প্রায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
এছাড়া ধলাই নদীর প্রায় ৭টি স্থানের প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশংকা রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধের এলাকার বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, ধলাই নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদ সীমার দেড়ফুট নিচে রয়েছে। নদনদীর পানি সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, ধলাই নদীর পানি সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে। ঝড় ও বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত না হলে দ্রুত পানি নেমে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...