
শেরপুরের নালিতাবাড়ীতে নিজের পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পুত্রবধূ নিজেই।
থানা পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাব এর ছেলে সাইফুল ইসলাম শারিরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অপকর্মে লিপ্ত হন আব্দুল ওয়াহাব।
এ সময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশি এক নারী দেখে ফেললে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এসময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়।
এদিকে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাবের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন যাবত শ্বশুর ওই পুত্রবধূর সাথে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান এলাকাবাসী।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক