
ইরানের বন্দরগুলোতে অবরোধ জারির পর গত ৬ দিনে পারস্য উপসাগর, আরব সাগর এবং হরমুজ প্রণালি থেকে ২১টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
এক্সবার্তায় বলা হয়েছে, “অবরোধ জারির পর থেকে এ পর্যন্ত আরব সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে ২১টি জাহাজকে ইরানি বন্দরগুলোতে ফেরত পাঠানো হয়েছে। এই জাহাজগুলো ইরানের বিভিন্ন বন্দর থেকে রওনা হয়েছিল।”
এক্সবার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মারফির ছবিও পোস্ট করেছে সেন্টকোম। বার্তায় বলা হয়েছে, “গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মারফি (ডিডিজি) আরব সাগরে টহল দিয়ে বেড়াচ্ছে। গত ১৭ এপ্রিলের ছবি।”
গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যার্থ হওয়ার পরের দিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ১২ এপ্রিল নিজের সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় বলেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে এই অবরোধ অব্যাহত থাকবে।
কোনো জাহাজ ইরানি বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না এবং হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ ইরানের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না।”
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...