
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামে বিষ প্রয়োগ করে একটি মাছের প্রজেক্টে বিশাল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৭ই এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
প্রজেক্ট মালিক ভুক্তভোগী ইব্রাহিম ধনু জানান, তাঁর পুকুরে চাষকৃত প্রায় ৮ থেকে ১০ প্রজাতির মাছ রাতের মধ্যে মারা যায়। এতে তার আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব নামের তিন ভাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করেন। গতকাল রাতে ১০টার দিকে পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করলে স্থানীয়দের চিৎকারে বিষয়টি প্রকাশ পায়।
তবে অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চলমান মামলার জের ধরে ইব্রাহিম তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...