
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর অভিযুক্ত চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শহীদ জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...