
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় অর্ধ সহস্রাধিক সেবা প্রত্যাশীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন সেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত”
আজ ২৮ মার্চ (শনিবার) উপজেলার চরহাজারীর জিয়াউল হক বিএসসি’র বাড়িতে সকাল থেকে দিনব্যাপী ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে প্রায় অর্ধ সহস্রাধিক স্থানীয় নারী পুরুষ রোগীদের সম্পূর্ণ পৃথক পৃথক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে পুরুষ সেবা প্রত্যাশিদের যাবতীয় সমস্যায় চিকিৎসা প্রদান
করেন,নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুর রহীম ও নারী সেবা প্রত্যাশিদের চিকিৎসা প্রদান করেন,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জারি ডাক্তার বিবি তাহেরা সোনিয়া।
এছাড়াও স্বর্ণালী প্রভাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী পুরুষ ও শিশু সেবা প্রত্যাশীদের জন্য ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস গ্রুপিং,পেশার চেকিং ও বিএমআই সেবা সহ যাবতীয় সেবা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী,স্বর্ণালী প্রভাত সংগঠনের ফাউন্ডার ইসরাত জাহান ফাহি,ফাউন্ডার আব্দুল্লাহ আল সাওয়াল,ফাউন্ডার আবু বকর সিদ্দিক,মোঃ আজগরসহ সংগঠনের সদস্য বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...