
নরসিংদীর পলাশে ১৮২ বোতল ফেন্সিডিল (স্কাফ) মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাইপাস নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুল জলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পলাশ থানার নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে ঘোড়াশাল বাইপাস নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জালাল মিয়ার নেতৃত্বে পুলিশের একদল চৌকস টিম অভিযান পরিচালনা করে।
এসময় শাকিল নামের ওই যুবককে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১৮২ বোতল ফেন্সিডিল (স্কাফ) সহ তাকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...