
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল ছুড়েছে ইরান। আজ শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৫টার পর নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, মিসাইলগুলোর প্রভাবে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে দেশটি।
তবে সম্প্রতি ইরান ক্লাস্টার মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। যেগুলোর একেকটিতে ২০টি করে ছোট বোমা থাকে। এই বোমাগুলো ৮ কিলোমিটার অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। যেহেতু মাঝ আকাশ থেকে মিসাইলগুলো থেকে বোমা বেরিয়ে আসে, ফলে একগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারে না ইসরায়েল।
এ কারণে গত কয়েকদিন ধরে ইসরায়েলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...