ইরানের দুই বড় স্টিল কারখানায় ইসরায়েলের হামলা

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

ইরানের অন্যতম দুটি বড় স্টিল কারখানায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হামলাগুলো হয়।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, আহভাজের কাছের খুজেস্তান স্টিল এবং ইস্ফাহানের মোবারাখে স্টিলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।

এ দুটি কারখানার আংশিক মালিক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আশঙ্কা করা হচ্ছে, স্টিল কারখানার হামলা ইরানের অর্থনীতিতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্টিল কারখানায় হামলার নির্দেশ দিয়েছেন।

এরআগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তারা ইরানে হামলার তীব্রতা বাড়াবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল