
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড আবদুল মান্নান এমপি বলেছেন, সাংবাদিকতার ক্ষেত্রে অবক্ষয় চলছে। তিনি শুক্রবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে ঈদোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিশেষ করে নবীনগরে অবস্থা আরো খারাপ। বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো সাংবাদিক। এটার সেটার সাংবাদিক, অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখায়,হুমকি দেয়। নবীনগরের মানুষ বিশেষ বিভিন্ন জায়গা থেকে চাকুরী করতে আসা মানুষেরা তাদের জ্বালায় অতিষ্ঠ।
নামধারী সাংবাদিকদের কারণে তারা কাজ করতে পারেন না বলে অভিযোগ করেন। যেখানে উন্নয়ন কাজে সহযোগিতা করবার কথা তারা সেখানে বাঁধার সৃষ্টি করে।
তিনি আরো বলেন, প্রকৃত সাংবাদিকদের আমি শ্রদ্ধা করি,স্যালুট জানাই কিন্তু অপ-সাংবাদিক ও হলুদ সাংবাদিকদের ধিক্কার জানাই।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান মো.ফারুক আহমেদ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী