গণহত্যা দিবসে হাটগ্রাম বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ২৫ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আজ ২৫ মার্চ (বুধবার) সকাল ১০ ঘটিকায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল খান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউপি সদস্য মোঃ ফরিদ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পরে গণহত্যা পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনী।