
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠ প্রাঙ্গণে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক আবু হাসান, বিলমাড়িয়া মডেল একাডেমীর অধ্যক্ষ আমজাদ হোসেন, সাংবাদিক শিমুল আলী , ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিন্নাতুননেছা প্রমুখ।

ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্ উদ্দিন বলেন, এবছর ঈদুল ফিতর উপলক্ষে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে, লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় এক হাজার অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রীর প্যাকেজ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রতি বছর শীতের সময় শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সহ নানা মানবিক সহায়তা কর্মসূচি পালন করে থাকি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...