
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এখন বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত। দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেতার নাম এখন আলোচনার শীর্ষে।
সীমান্তবর্তী শহর বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর নানামুখী প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে কৌতুহল। তবে বর্তমান প্রেক্ষাপটে বেনাপোলের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি নাম— মো. আবু তাহের ভারত।
তিনি বর্তমানে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থেকে হামলা-মামলার শিকার হলেও মাঠ ছাড়েননি আবু তাহের ভারত। করোনাকালীন দুর্যোগ কিংবা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট— সব সময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। স্থানীয়দের মতে, তিনি কেবল দলের নেতা নন, বরং সাধারণ মানুষের বিপদে-আপদে যাকে সহজেই কাছে পাওয়া যায়।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, আবু তাহের ভারতের জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে-
*দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই।
*ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার সরাসরি ও ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে।
*বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এই পৌরসভাকে একটি আধুনিক, যানজটমুক্ত ও ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তিনি দীর্ঘকাল ধরে প্রচার করে আসছেন।
*তার চারিত্রিক বৈশিষ্ঠের মধ্যে অন্যতম হচ্ছে,তিনি গরীব এবং অসহায়দেরকে আর্থিক সহায়তা করে থাকেন। পবিত্র রমজান মাস জুড়ে তিনি বেনাপোলে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
পৌর বিএনপির একাধিক নেতাকর্মী জানান, “দলের দুঃসময়ে ভারত ভাই যেভাবে হাল ধরেছিলেন, তাতে দল ও সাধারণ মানুষ তার ওপর আস্থা রাখতে চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে তার জয়লাভের সম্ভাবনা রয়েছে।”
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মো. আবু তাহের ভারত বলেন: ”আমি পদের জন্য রাজনীতি করি না, আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি।
দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণ যদি ভোট দেওয়ার অধিকার পায়, তবে বেনাপোল পৌরসভাকে একটি পরিকল্পিত ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
বেনাপোল পৌর নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও মো. আবু তাহের ভারতের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনসংযোগের মাধ্যমে ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন। শেষ পর্যন্ত ভোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় এখন বেনাপোলবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...