• জাতীয় লিড নিউজ
  • পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের কোনো সংকট নেই। ফলে দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না। তবে ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সমুদ্রপথে ব্যবসা ও বাণিজ্যে দেশের ওপর এর প্রভাব পড়তে পারে।

আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছিল, যা বর্তমান সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে।