কমলগঞ্জে বিএনপির তিন নেতা অব্যাহতি

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির তিন নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৯ ফের্রুয়ারি) কমলগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুক মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর।

বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষর করেছেন।