• দেশজুড়ে রাজনীতি
  • ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ করা সহ ২২ দফা ইশতেহার প্রকাশ মাওলানা শেখ নূরে আলম হামিদী’র

কমলগঞ্জ-শ্রীমঙ্গলকে

‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ করা সহ ২২ দফা ইশতেহার প্রকাশ মাওলানা শেখ নূরে আলম হামিদী’র

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের পর্যটন সমৃদ্ধ দুই উপজেলা কমলগঞ্জ ও শ্রীমঙ্গলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা শেখ নূরে আলম হামিদী। তিনি বিশ্বাস করেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলে পর্যটকদের সমাগম বহুগুণ বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সোমবার (৯ ফের্রুয়ারী) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মত বিনিময় সভায় এ কথা বলেন। তিনি জনগণের বৃহত্তর সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে এলাকার উন্নয়নে ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। তার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন

বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান ,মাও: নুরুল মুত্তাকিন জুনাইদ,মাও: শামসুল ইসলাম লিয়াকত,মাও : জয়নাল আবেদীন শাহেপুরী, মাওলানা আবুল কালাম,হাফেজ ফাত্তাহর রশীদ চৌধুরী,সদরুল ইসলামমাসুম,হাফেজ শাকের আহমেদ রাফি সহ দলীয় নেতা কর্মী ও সমর্থকরা।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী কর্তৃক পেশকৃত ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের মধ্যে আরো রয়েছে,সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন করা,খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার -৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো,আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীন সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ,প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনো গুলো সংস্কার,প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলা, শিক্ষাপ্রতিষ্টাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসা ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা,গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা,কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহাল গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা,গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা,পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী ও খাল- বিল রক্ষা,নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে উদ্বুদ্ধ করা,সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ পপ্রান ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ গ্রহণ,কমলগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রতিষ্টা, শ্রমিঙ্গলে চা গবেষণা ইন্সটিটিউট ও চা নিলাম কেন্দ্রের আধুনিকায়ন, মৎস্য গবেষণা ইন্সটিটিউট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা,শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা,প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও সহজ ব্যাংকিং সেবা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগে সহযোগিতা করা ইত্যাদি।