
নাটোরের লালপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম ইসরাত জাহান খুশি (১৯)। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খুশি লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মো. নাজিম উদ্দিনের মেয়ে এবং মোহরকয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহাগ আলীর স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
পরে খুশি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার ঘুম না ভাঙায় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার বোনের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। বিষয়টি একাধিকবার গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়।
সংসারের শান্তির জন্য কয়েক মাস আগে শ্বশুরবাড়ির লোকজনকে আসবাবপত্র, গহনা ও নগদ এক লাখ টাকা দেওয়া হয়। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। তিনি দাবি করেন, তিন মাস আগে শাশুড়ি খুশিকে হত্যার হুমকিও দিয়েছিলেন।
তিনি আরও বলেন, দাম্পত্য জীবনে খুশি প্রায়ই মানসিক ও পারিবারিক চাপের মধ্যে থাকতেন। তাদের ধারণা, রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ময়নাতদন্ত প্রতিবেদন ও লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...