ব্রাহ্মণবাড়িয়া ছয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনে বিএনপি মনোনীত চার প্রার্থী ও জোটের পক্ষে ভোট চেয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে সরাইল উপজেলা কুট্রাপাড়া মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার মঞ্চে উঠে তিনি প্রার্থীদের হাত উঁচু করে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

এর আগে সকালে সিলেট ও মৌলভীবাজারের শেরপুরে,শায়েস্তাগঞ্জে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন তারেক রহমান। পরে রাত ১০টার দিকে তিনি সরাইল পৌঁছান।বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) বিএনপির প্রার্থী এম এ হান্নান,ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) বিএনপি জোট সঙ্গী জমিয়তে উলামা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর)বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল।ব্রাহ্মণবাড়িয়া -৪ আসনে বিএনপি’র প্রার্থী মুশফিকুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নানএবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।জনসভায় সভাপতিত্ব করেন,কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজূল ইসলাম সিরাজ। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।