কমলগঞ্জে শীতার্র্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও নির্মল এস পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা, বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, পিন্টু দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক শীতার্তদের মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।