
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয় নগরের আংশিক) আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাও. জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বাদ আছর জোট প্রার্থী মাও.জুনায়েদ আল হাবিব সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের বাড়িতে তিনি বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন,বিএনপির স্টিকার যার আছে সেই জনপ্রিয়তা”এই স্টিকার নাই তার জনপ্রিয় নাই। তিনি বলেন,খেজুর গাছই এখন ধানের শীষ।খেজুর গাছকে বিজয়ী করা ছাড়া আমাদের বিকল্প কোন পথ নাই। অনেকে’ই অনেকভাবে আসবে অনেক কথা বলবে। ব্যক্তিগত অবস্থান দিয়ে একটি নির্বাচন করা যায় না।
জাতীয় নির্বাচন একটি বিশাল বড় নির্বাচন। এই নির্বাচনে দলের একটি টিকেট লাগে। আমাদের দলের বিএনপি জোটের টিকিট নিয়ে আসছেন মাওলানা জুনায়েদ আল হাবিব।এ আসন বিএনপির দুর্গ আসুন আমরা সবাই মিলে দলের সিদ্ধান্ত মতে।
বিএনপি’র জোটের খেজুর গাছ মার্কা কে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর সভাপতির বক্তব্যে বলেন, দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের জোট প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।’ তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা যারা বিশ্বাস করি।
তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে। বিএনপি’র জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবে’র খেজুর গাছ প্রতীক’কে আমাদের প্রাণের প্রতীক “ধানের শীষ” মার্কা মনে করে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীকের কথা উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘খেজুর গাছই এখন ধানের শীষ।’ আশা করি, দলের কেউ এই সিদ্ধান্তের বাইরে যাবেন না।
এ সময় সরাইল উপজেলা বিএনপির নয়টি ইউনিয়ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির জোটের প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিব প্রথম মতবিনিময় সভায় বলেন, আমি এখান থেকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশনার থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিএনপির মহাসচিব হাইকোর্টের রিট করেছিল আমরাও সামিল ছিলাম। যেকোনো কারণে রিটটি খারিজ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করতে হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি। আগামী নির্বাচনে খেজুর গাছকে ধানের শীষ মনে করে আপনারা সবার কাছে ভোট চাইবেন।
খেজুর গাছ মার্কা কে ধানের শীষ মনে করে বিজয়ী করতে হবে। আমাকে জোটের নমিনেশন দেওয়ার সময় দলের মহাসচিব বলেছেন। আমি আপনাদেরকে নিয়ে এ এলাকার মানুষের সেবা করতে চাই।
তিনি বলেন,”আমি যদি নির্বাচিত হয়, সংসদ অধিবেশন যাওয়ার জন্য একটি কার্ড পাবো,যত বরাদ্দ আসে আমি সই করব,বাকী উন্নয়নের যত কাজকর্ম আছে আপনাদের সকলের পরামর্শে করবেন” আমাকে আপনারা আপনাদের ভাই হিসাবে গ্রহণ করুন। আমি আপনাদের পাশে থাকবো।
আমার জীবনে কখনো আমাকে দুর্নীতি স্পর্শ করতে পারিনি। আপনার আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই।পরে শত-শত নেতা কর্মীদের উপস্থিতি ‘তে মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...