
৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে।
এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।
জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
এক বিছানা থেকে দুই ভাই এখন পাশাপাশি কবরে
এক বিছানা থেকে দুই ভাই এখন...
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল আল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল...
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৬৩ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৬৩ শিক্ষার্থী
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, আহত ৫
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, আহত ৫
চীনার নারী গুপ্তচর নিয়ে মুখ খুললেন ট্রাম্প
চীনার নারী গুপ্তচর নিয়ে মুখ খুললেন...
ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে এখন একটাই পথ
ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে এখন একটাই...