হাদীকে গুলি, প্রতিবাদে সরাইল বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আছর সরাইল উপজেলার উচালিয়াপাড়ার মোড় এলাকায় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আজমল হোসেন, উপজেলা বিএনপি’র সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মেহেদী হাসান পলাশ।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব। সরাইল সদর ইউপি বিএনপির সভাপতি মো.কাজল মিয়া।সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। কালিকচ্ছ ইউপি বিএনপি সভাপতি মো. ফারুক মিয়া। অরুয়াইল ইউপি বিএনপির সভাপতি মো. মাজাহার মিয়া।

সাধারণ সম্পাদক মো. এনামুল মিয়া।মো.রিপন ঠাকুর।অরুয়াইল বিএনপির নুর উদ্দিন। উপজেলা ছাত্রদলের মো. ওয়ালিদ, মো. সোহেল মেম্বার। যুবদল নেতা সৈয়দ পলাশ প্রমুখ