লালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবস পালিত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী , আলোচনা সভা ও সম্মননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। বক্তব্য রাখেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, অদম্য নারী মোছা: মিন্নাতুন নেছা প্রমুখ।

আলোচনা সভার পুর্বে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।