
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনাকালে কাশিনগর পাকা রাস্তার উপর র্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়।
আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ৪টি পাটের বস্তার ভিতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...