
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীকে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়ার জন্য ভুক্তভোগী ও সূধী মহলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ব্যবস্থাপনা কমিটিকে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, শেখ সাদীর এমপিও (সরকারি বেতন) ২০২৪ সালের জানুয়ারি থেকে স্থগিত থাকলেও তিনি বিগত ২৩ মাস ধরে বিদ্যালয়ের স্কুল ফান্ড থেকে এমপিও সমপরিমাণ বেতনও স্কুল অংশের বেতনসহ মোট ৬২০০০( বাষট্টি) হাজার টাকা উত্তোলন করে আসছেন।
আবেদনকারীরা উল্লেখ করেছেন, এটি জনবল কাঠামো ও সরকারি নীতিমালা লঙ্ঘন, এবং অবৈধ অর্থ উত্তোলন হওয়ায় বিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও বিদ্যালয়-সম্পর্কিত অভিযোগের তথ্যও উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, প্রধান শিক্ষকের দায়িত্ব স্থগিত ও অবৈধভাবে উত্তোলিত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হোক।
এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী এ প্রতিনিধি কে বলেন, ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়েই আমাকে বেতন দেওয়া হচ্ছে। বেতনের যে টাকা স্কুল থেকে দেওয়া হয়েছে।
বেতন চালু হলে সেই টাকা আমি স্কুলের ফান্ডে আবার ফেরত দিয়ে দেব। তিনি বলেন,বিদ্যালয়ের বিষয় নিয়ে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যাচার করছে। অভিযোগকারী এডভোকেট জালাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে আমরা পাঁচজন জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছিলাম।
সেই অভিযোগের ভিত্তিতে অনিয়ম প্রমাণিত হলে মাউশি প্রধান শিক্ষক শেখ সাদীর বেতন বন্ধ রাখে। গতকাল বিদ্যালয়ের বেতন উত্তোলন ও ঐ শিক্ষকের অব্যাহতি দাবি করে। আমরা ছয়জন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়েছি। অভিযোগ গ্রহণ করেছেন আশা করছি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে,সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো: আবু বকর সরকার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...