ব্রাহ্মণবাড়িয়া-২ বিএনপি মনোয়ন প্রতাশ্যী’ তরুণ দে”র বিশাল শোডাউন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ২৩ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সরাইল- আশুগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচিতে প্রধান অতিথ ব্রাহ্মণবাড়িয়া -২ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য পদপ্রার্থী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুন দে, আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”

তিনি বলেন, ছাত্র জীবন থেকে এ দলের সাথে সম্পৃক্ত রয়েছি। গত ১৭ বছর নেতাকর্মীদের মামলা হামলার অতিগ্রস্ত নেতা কর্মীদের পরিবারের পাশে ছিলাম। আশা করছি এই আসনে দল আমাকে নমিনেশন দেবে।

তরুণ দে রবিবার বিকালে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে আশুগঞ্জ থেকে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক হয়ে। পরে তারা মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে যান।

পথে বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে অংশ নেন।