কমলগঞ্জে মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : মণিপুরি সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এল, প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস, সি, সিনহা।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, ইম্ফল মণিপুরি সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এল, রামেশ্বর সিংহ, ইম্ফল লৈকোল এর সাধারণ সম্পাদক গুরুঅরিবম ঘনপ্রিয়া দেবী, কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর সভাপতি, গবেষক ও বাংলা একাডেমির ফেলো কবি এ, কে, শেরাম, ইম্ফল সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ডি এর শরতচান্দ থিয়াম।

বক্তব্য  রাখেন  ইবুংহল সিংহ শ্যামল, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশী, কবি অয়েকপম অঞ্জু প্রমুখ।