
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছেন বিএনপির জেলা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আহসানউদ্দিন খান শিপন ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি উপজেলার বড্ডাপাড়া গরুর বাজার থেকে শুরু হয়ে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে পরিণত হয়। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।র্যালির অগ্রভাগে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা সুশৃঙ্খল সারিবদ্ধ হয়ে অংশ নেন। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এ দিনে সেনা-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...