টাঙ্গাইলের ৭ টি আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ , ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

অনেক জল্পনা কল্পনার পর টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে একাধিক প্রার্থী থাকায় ও সমস্যা থাকায় এই আসনে প্রার্থী নাম এখনও ঘোষনা করা হয়নি।

সোমবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষনা করেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আলম স্বপন, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) এড. আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতি) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইর-৬ (দেলদুয়ার-নাগরপুর) রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এড. আহমেদ আযম খান। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে সমস্যা থাকায় এই আসনে প্রার্থী ঘোষনা করা হয়নি।

টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত ধানের শীষের চুড়ান্ত প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিএনপি দল ত্যাগীদের মুল্যায়ন করেছেন।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান।