
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় এম, এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
বিস্ফোরণের সময় তারা বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন সহকর্মীরা।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী