
লালপুরে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) লালপুর গ্রীণ ভ্যালি পার্কের পারিজাত সেডে লালপুর উপজেলা আমির , নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সাঈদ প্রমুখ বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি।

তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এ ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...