
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং আকস্মিক ও স্থানীয়ভাবে হতে পারে।
শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা ও সংলগ্ন দুই এক জায়গায় এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু-এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুএক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে। দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে। এই ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে। অর্থাৎ, এটি একই জেলার সব এলাকায় নাও নামতে পারে—এক জায়গায় বৃষ্টি হলেও পাশের এলাকায় তা নাও হতে পারে। বৃষ্টিপাত হবে অনেকটা বিক্ষিপ্তভাবে ও আকস্মিকভাবে বলে জানায় বিডব্লিউওটি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী