
জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শন করেছেন উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
গতকাল রবিবার শিবপুর ইউনিয়নের কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ২৫ জন কৃষকের সঙ্গে মতবিনিময় করেন। পরে স্কুল সংলগ্ন পার্টনার প্রকল্পের অধীন প্রযুক্তিনির্ভর আধুনিক ব্রিধান-১০৩ জাতের ধানের ২ একর প্রদর্শনী পরিদর্শন করেন এবং সেখানে ৫০ জন কৃষককে নিয়ে ফিল্ড ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় ৭৫ জন কৃষককে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথি ড. মোস্তফা এমরান হোসেন বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনকে উৎসাহিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি ও গ্রামীণ খাতের উদ্যোক্তাদের উন্নত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি ব্যবস্থার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা।
সরকারের পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম লিটন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা, জাহিদুল ইসলাম ও আকলিমা বেগম এনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...