
“আজ একটি গাছ, আগামী প্রজন্মের নিঃশ্বাস” এই স্লোগানকে সামনে রেখে পাইকগাছার চাঁদখালীর “গজালিয়া ব্লাড ব্যাংকের” উদ্যোগে দ্বিতীয়বারের মতো ৪র্থ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কর্মসূচির অংশ হিসেবে অত্র এলাকায় বৃক্ষরোপণে আগ্রহী ব্যক্তিদের মাঝে ১৮০টি আমগাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার।
গজালিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোঃ ছেফায়েত উদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য জি. এম. আবু বাক্কার ও আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদ আলম, ইকবাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, জি. এম. ইলিয়াস হোসেন, মোঃ ইদ্রিস, মোঃ শরিফুল ইসলাম, রেজা মাহমুদ, মোঃ কায়্যুম, আহমদ আলী, শাহরিয়ার ইসলাম সুমন, মুজাহিদ, ডি. এম. আব্দুল্লাহ, তাইফুর, আজমাইনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গজালিয়া ব্লাড ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...