
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপসচিবের সঙ্গে অসদাচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়-কে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত ৬ অক্টোবর ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া ও হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. কিশলয় সাহা-কে পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং ডা. অদিতি রায়-কে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে বদলি করা হয়েছে।
সূত্র জানায়, স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির কয়েক মাস আগে ডা. অদিতি রায়কে বহির্বিভাগ সেবা কার্যক্রম সম্পর্কে জানতে ফোন করেন। ফোন না ধরায় তিনি এসএমএস পাঠালেও কোনো সাড়া পাননি। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ডা. কিশলয় সাহা উপসচিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ বার্তা পাঠান বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ আনা হয় এবং পরে উভয়কে বদলির আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ডা. কিশলয় সাহা বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। যতদিন সরকারি চাকরিতে আছি, সরকারের আদেশ শিরোধার্য।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...