সরাইল বিশ্বরোড যানজটে আটকা উপদেষ্টা

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা উপদেষ্টা ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার ৮ অক্টোবর সকালে তিনি  ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে আসেন। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বেড়তলা  দীর্ঘ যানজটে আটকা পড়েছেন উপদেষ্টা।

বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে হাইওয়ে পুলিশের দাবি, রাস্তার পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।