• দেশজুড়ে প্রধান সংবাদ
  • নোয়াখালী বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

জিএম, নজরুল ইসলাম লিটন

আজ বৃহস্পতিবার নোয়াখালী বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন নাঈম গেষ্ট হাউজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের আহবায়ক সামছুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটর সদস্য সচিব
মোঃ মহি উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় কমিটি মোঃ আবুল বাশার পারভেজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি ইসমাইল সেলিম, সাবেক সহ-সাধারন সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় কমিটি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

আরও বক্তব্য রাখেন মোঃ আল-মামুন, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিটি মোঃ শেখ ফরিদ,সদস্য আহবায়ক কমিটি চট্টগ্রাম বিভাগ জিএম নজরুল ইসলামলিটন , মাইন উদ্দিন, সহিদ উল্লাহ, মোঃ মোশাররফ হোসেন রিপন সভাপতি লক্ষীপুর পিবিএস মোঃ বোরহান উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ, বর্তমান সাধারণ সম্পাদক লক্ষীপুর পিবিএস।

সঞ্চালনায়ঃ রাছেল ভূইয়া আকাশ, সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা, নুর মোহাম্মদ, সভাপতি সোনাপুর জোনাল অফিস, শাহীন, দিদার, হেদায়েত, মাসুদ, রিয়াজ, নুর নবী, মেহেদী রাছেল, সুবর্ণচর জোনাল অফিস।

এসময় বিভিন্ন জেলা ও নোয়াখালী এলাকা থেকে অনেকে অনুষ্ঠানে যোগদান করেন।