
সালাহ্ উদ্দিন, লালপুর ( নাটোর) : নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। সেটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও সত্য প্রকাশে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার দায়িত্ব হলো লালপুরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রাখা।”
মতবিনিময় সভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...