কমলগঞ্জে ফেন্সিডিল সহ ১ জন আটক

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রাণেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সিরাজ মোল্যা (৩৬)। সে গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জব্দকৃত ফেন্সিডিলের বোতল গুলোতে ঞৎরঢ়ৎড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ্ ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ঈড়ঁময ঝুৎঁঢ় লেখা ছিল।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ফেন্সিডিলের বোতল গুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছিল।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওবায়দুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত মো. সিরাজ মোল্যা ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।